২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় আরেকজনের মৃত্যু

বাগেরহাট সদরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের সময় ফুটপাতে থাকা আহত এক গামছা বিক্রেতারও মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 03:57 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের সিএন্ডবি বাজারে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং গামছা বিক্রেতা মো. মিন্টু হোসেন (৫০) গুরুতর আহত হন।

বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মিন্টু কুষ্টিয়ার খোকসা উপজেলার মুরাঘাটা গ্রামের মো.শের আলীর ছেলে।

এর আগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পাগলা বালা (৬০) নিহত এবং চালক বিপ্লব বিশ্বাস ও আরেক আরোহী সমর বৈদ্য আহত হন।

বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী বলেন, দুপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের সময় ফুটপথে বসা গামছা বিক্রেতা মিন্টুও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।