১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ে অফিস করবেন শেখ হাসিনা
আগামী ১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ের অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় শ্রমসচিব মিকাইল শিপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে শ্রম মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী।
শ্রম মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নেয়া হবে বলেও জানান তিনি।
জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নু শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মন্ত্রী না থাকলে মন্ত্রণালয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে থাকে।
জ্বালানি মন্ত্রণালয়েও কোনো প্রতিমন্ত্রী নেই। গত ৬ ফেব্রুয়ারি ওই মন্ত্রণালয়ে অফিস করেন শেখ হাসিনা।
