২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে প্রথমদিন অনুপস্থিত ৩১৮

এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে ৩১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এছাড়া কোন কেন্দ্রে বহিস্কারের ঘটনাও ঘটেনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পীযুষ কান্তি দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার প্রথম দিনে মোট ৩১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে চট্টগ্রাম জেলায় অনুপস্থিত ছিল ২৩১ শিক্ষার্থী।

এছাড়া কক্সবাজার জেলায় ৪৭ জন, তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ২৫ জন এবং বান্দরবানে দুইজন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।

ড. পীযুষ বলেন, চট্টগ্রাম বোর্ডের মোট পরীক্ষার্থীর ৯০ শতাংশই চট্টগ্রাম জেলার অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাই এ জেলায় অনুপস্থিতির হারও বেশি থাকে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৩০ টি চট্টগ্রাম নগরীতে এবং অন্যগুলো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ১০০ জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৮৭৯ জন, মানবিকে ২২ হাজার ৭৭৫ জন এবং এবং বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।