বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
রোববার সকালে সীমান্তের বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় এয়ার রাইফেল,পাঁচটি এয়ারগান এবং দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।তবে কাউকে আটক করতে পারেনি তারা।
খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান জানান,কয়েকটি প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ভারত থেকে অস্ত্রের একটি চালান পুটখালি সীমান্ত পার হয়ে যশোরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমন
সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল উত্তর বারপোতা গ্রামে অভিযান চালায়।এতে পুটখালি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“অভিযানের খবর বুঝতে পেরে দুবৃত্তরা পালানোর সময় একটি খোলা মাঠের মধ্যে কয়েকটি বস্তা ফেলে যায়।এসব বস্তায় পাঁচটি ভারতীয় এয়ার রাইফেল,পাঁচটি এয়ারগান এবং দেড়শ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”
আটক মালামাল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
