২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্র-গুলিসহ  গ্রেপ্তার ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 02:50 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

সড়কে কাঁটাতার বিছিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, রোববার ভোরের দিকে মাড়িয়া কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়ক থেকে টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মেগুল্লাহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং একই জেলার সলংগা থানার আমডাঙ্গা গ্রামের ফজলার রহমানের ছেলে মজনু মিয়া (২৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি নিবন্ধনহীন মোটরসাইকেল ও কাঁটাতার উদ্ধার করা হয়।

ওসি ইব্রাহিম বলেন, ভোর ৩টার দিকে ১১ জনের একটি ডাকাত দল কাঁটাতার বিছিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।