২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হোটেলকক্ষে নারী পর্যটকের লাশ

কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

শনিবার বিকালে কলাতলী এলাকার ‘বীচ সিটি রিসোর্ট’ হোটেলে মৃতদেহটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার এসআই কামাল আব্বাস জানান, হোটেল কর্তৃপক্ষের দেয়া খবর পেয়ে হোটেলের ১১০ নং কক্ষের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, লাশ উদ্ধারের সময় ‘আত্মহত্যার দাবি’ সম্বলিত একটি চিরকুট পাওয়া যায় কক্ষে।

তবে, এটি আত্মহত্যা নাকি খুন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সকালে ঢাকার খিলগাঁও এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে আসমা-উল সুলতানা (৩০) পরিচয়ে কক্ষটি ভাড়া নেন এই নারী।

শনিবার বিকাল পর্যন্ত কক্ষটি বন্ধ দেখে পুলিশে খবর দেয়া হয়।

ম্যানেজার বলেন, “এ নারী ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত বলে আমাদের জানিয়েছিলেন।”

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, মৃতদেহটি উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

একই সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।