২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে রোডরোলার উল্টে চালক নিহত

টাঙ্গাইলের বাসাইলে রাস্তা মেরামতের সময় রোডরোলার উল্টে তার নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 11:15 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বাসাইল থানার ওসি মনির হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপারাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম গিরেন (৬০); বাড়ি মির্জাপুর উপজেলার কড়াইল গ্রামে। তিনি টাঙ্গাইল এলজিইডির রোলার চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তার কাজ করার সময় চালক রোলারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রোলারটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে গেলে তিনি রোলারের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।