আহমদীয়া সম্মেলন শুরু
বাংলাদেশি আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
রাজধানীর বকশীবাজারে শুরু হওয়া এই সম্মেলনে কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শ প্রচার এবং ইসলামের শিক্ষা বিশ্বব্যাপী তুলে ধরার আহ্বান জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আহমদীয়া জামাতের বাংলাদেশের আমির মোবাশশের-উর-রহমান সম্মেলনে বলেন, তারা সুনাগরিক ও শান্তিপ্রিয় মানুষ হিসেবে শতবর্ষ ধরে কুরআন ও হাদিসের শিক্ষার আলোকে প্রকৃত ইসলামের শিক্ষা প্রচার করছেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইমদাদুর রহমান সিদ্দিকী, আব্দুল আউয়াল খান চৌধুরী প্রমুখ।
এই সম্মেলনে বাংলাদেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিদেশ থেকেও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
