ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-কুমিল্লা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আহতও হন একজন।
মোশারফ মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তির নাম তাক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ইলেকট্রনিক ব্যবসায়ী মোশারফ মিয়া মোটরসাইকেল নিয়ে একটি বিয়ের দাওয়াতে যাওয়ার সময় সুলতানপুরে বিপরীতমুখী আরেককটি মোটর সাইকেলেল সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে মোশারফ মিয়ার মৃত্যু হয়। অপর যাত্রী হাসিম মিয়া গুরুতর আহত হন।
