২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতহ হন দুপক্ষের তিন জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শুক্রবার সকালে দৌলতপুর গ্রামে এ সংঘর্ষে নিহত সোয়াব উল্লাহ (৬০) ওই গ্রামের জৈন উল্লাহর ছেলে।

আহত ছাইম উল্লাহ (২৪), পিয়ারা খাতুন (৩০) ও সফিনা খাতুনকে (৪৫) বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল মডেল থানার ওসি অহিদুর রহমান জানান, সোয়াব উল্লাহ ও তার চাচাতো ভাই মঞ্জব উল্লাহর মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে শুক্রবার বেলা ১০টায় দুপক্ষের লোকজন ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ফিকলবিদ্ধ সোয়াব উল্লাহসহ চার জন আহত হন।

তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোয়াব উল্লাহকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।