চাঁপাইনবাবগঞ্জে গঙ্গাস্নান ও মেলা
পাপ মোচন ও পুণ্য অর্জনের আশায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গঙ্গাস্নান করেছে হিন্দু সম্প্রদায়।
বৃহস্পতিবার উপজেলার তর্ত্তিপুরে এ স্নান উপলক্ষে নদীর দুতীরে বসেছে মেলা। গঙ্গাস্নান ও মেলা উপলক্ষে স্থানীয় প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা।
তর্ত্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী বলেন,পাগলা নদীর পাড়ে এ স্থানেই ঋষি জাহ্নমনির আশ্রম ছিল। পৌরাণিক যুগ থেকে এ আশ্রমকে ঘিরেই এখানে স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।”
প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে এ স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। চলে থেকে সন্ধ্যা পর্যন্ত।
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা ভোর থেকে এখানে সমবেত হতে থাকে। স্নান সেরে নদী পানি নিয়ে বাড়ি ফেরেন তারা।
গঙ্গাস্নান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ হরতালের আওতামুক্ত ছিল। বুধবার জেলাকে হরতালের বাইরে বলে ঘোষণা দেয় জামায়াতে ইসলাম।
