২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রাবাস থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীতে একটি ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।   

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার দুপুরে নগরীর রানীবাজার এলাকার ‘রাজধানী ছাত্রবাসের’ সাত তলার একটি কক্ষে সাখাওয়াত হোসেনের লাশের লাশ উদ্ধার করা হয় বলে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লছপুর গ্রামের ছেলে সাখাওয়াত ‘রাজশাহী নিউ ডিগ্রী গভ: কলেজের’ ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রাবাসের অন্য বাসিন্দারা জানালা দিয়ে লাশটি দেখে থানায় খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে ফ্যানে ঝুলন্ত সাখাওয়াতের মৃতদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল জানিয়ে ওসি আরো জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর তা জানা যাবে।