২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তদবিরকারী’ সেই মন্ত্রীর অপসারণ দাবি

বিচারককে টেলিফোনে তদবিরকারী ‘সেই’ মন্ত্রীকে অপসারণ করে তার বিরুদ্ধে আদালত অবমাননা ও ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 03:16 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

তিনি বলেন, “ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ও নিম্ন আদালতের বিচারকগণের ওপর সরকারের প্রভাব বন্ধ করার দাবি জানাচ্ছি।”

টেলিফোনে এক মন্ত্রীর তদবিরের পর গত সোমবার ব্যাংক ঋণ সংক্রান্ত একটি মামলার শুনানি বন্ধ করে দেয় বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ।

ওইদিন শুনানিতে এসে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক শরীফ উদ্দিন চাকলাদার বলেন, “এই বিষয়টির শুনানিকালে একজন মন্ত্রী আমাদের একজনকে ফোন করেছিলেন। সে কারণে আমরা এই মামলার শুনানি করতে চাই না।”

পরবর্তী সিদ্ধান্তের জন্য ফাইলসহ মামলার নথি প্রধান বিচারপতি কাছে পাঠিয়ে দেন তারা। তবে দুই বিচারক তদবিরকারী সেই মন্ত্রীর নাম প্রকাশ করেননি।

আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে খোকন বলেন, সরকার যে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ চালাচ্ছে, ওই ঘটনাই তার প্রমাণ।

“সমিতি প্রধানমন্ত্রীর নিকট উক্ত মন্ত্রিকে বরখাস্ত করার দাবি জানাচ্ছে। পাশাপাশি প্রধান বিচারপতির নিকট রেজিস্ট্রারের মাধ্যমে ওই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও ফৌজদারি অভিযোগে মামলা করার জোর দাবি জানাচ্ছে।”

এক প্রশ্নের জবাবে খোকন বলেন, তারা ‘বিশ্বস্ত সূত্রে’ জানতে পেরেছেন, সেই মন্ত্রী মহাজোট সরকারের গত মন্ত্রিসভায় ছিলেন, নির্বাচনকালীন সরকারে ছিলেন, বর্তমানেও আছেন।

বরেন্দ্র ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক এস এম এ মুহিতের সঙ্গে যমুনা ব্যাংকের ঋণ সংক্রান্ত একটি মামলায় বিচারপতির কাছে ওই মন্ত্রীর ফোন আসে।

মন্ত্রীর ফোনে ‘অস্বস্তিতে’ বিচারক