চট্টগ্রামে জেলেপাড়ায় আগুনে ১ জনের মৃত্যু
চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার জেলে পাড়ায় আগুন লেগে পুড়ে যাওয়া একটি ঘর থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আগুন নেভানোর পর তল্লাশির সময় একটি ঘড়ে অগ্নিদগ্ধ লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মহিউদ্দীন সেলিম।
নিহত শ্যামল দাস জেলেপাড়ার চন্দন দাসের ছেলে।
বুধবার ভোর ৪টার দিকে জেলেপাড়ার একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক জসিম উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
