২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সিএনজি-ট্রাক সংঘর্ষ, চালকের মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 10:16 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

মঙ্গলবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও চন্দ্রিমা উদ্যানের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রীও।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির  নায়েক মো. আলীম।

নিহতের বয়স আনুমানিক ৪০।

আহতরা হলেন- শাহ ইমদাদুল হক (৫০), তার স্ত্রী হোসনে আরা (৪২) ও তাদের কন্যা নওসিন জাহান (২২)। এদের মধ্যে নওসিনের অবস্থা গুরুতর।

স্বজনদের বরাত দিয়ে নায়েক আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী ও মেয়েসহ শান্তিনগর থেকে পল্লবীর বাসায় ফিরছিলেন ইমদাদুল। এক পর্যায়ে তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক মারা যান।