পলাশবাড়ীতে দুর্ঘটনায় ২ প্রকৌশলী আহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঝিলবান্দায় এ দুর্ঘটনায় আহতরা হলেন পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু তৈয়ব মুহাম্মদ শামসুজ্জামান (৪৫) ও উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) আব্দুল হান্নান (৫০)।
তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাহবুবুল হক জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে গাইবান্ধা যাওয়ার সময় ঝিলবান্দা এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভটভটির (স্যালো ইঞ্জিন চালিত যানবাহন) সঙ্গে সংঘর্ষে ওই দুই প্রকৌশলী গুরুতর আহন হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
