২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটের গুদামে অগ্নিকাণ্ড

খুলনা মহানগরীর দৌলতপুর থানায় রেলিগেট এলাকায় দুটি পাটের গুদামে আগুন লেগেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেসার্স সাত্তার জুট প্রেস নামের এ প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দৌলতপুরের এ এলাকাই পাট কেনাবেচার প্রধান কেন্দ্র।

দৌলতপুর থানার ওসি সুরেশ চন্দ্র হালদার জানান, অগ্নিকাণ্ডে পাট ও  প্রেসের একটি মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে। দেড় ঘণ্টা ফায়ার ব্রিগিডের ৫টি ইউনিয়ট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মো. গোলাম রহমান জানান, আগুনে পাট পুড়ে যত না ক্ষতি হয়েছে, তার চেয়ে আগুন নেভাতে গিয়ে পানিতে ভিজে বেশি পাট নষ্ট হয়েছে।

তবে কী কারণে এ আগুল লাগে তা জানাতে পারেননি তিনি।