২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে এক জামায়াত নেতা গ্রেপ্তার

নীলফামারীতে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান এবং এক ইউনিয়ন অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 11:27 PM

Updated : 22 Aug 2022, 05:38 PM

সোমবার বিকালে শহরের আনন্দ বাবুর পুল এলাকা থেকে গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান (৪৫)সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন জামায়াতের আমির।

নীলফামারী সদর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, গত বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাংচুর করে আগুন দেয়।

একই সঙ্গে তার ঐ ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মিল-চাতালসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ১৭ ডিসেম্বর ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন শহীদুল ইসলাম।

মোস্তাফিজুর রহমান ঐ মামলার নয় নম্বর আসামি বলে জানান এসআই  আসাদ।