২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৫ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

গ্রেপ্তারকুতরা হলেন- আশিকুর রহমান (২৩), ইদ্রিস মিয়া (২৩), সিরাজুল ইসলাম ওরফে প্রিন্স (৩২), হাসানুজ্জামান (২৯) ও শেখ ইমরুল হোসেন তুষার (৩৪)।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত খিলক্ষেত, মিরপুর ও কাফরুল এলাকার বিভিন্ন বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিলক্ষেতের ২ নম্বর নিকুঞ্জের ৯ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির সপ্তম তলা, মিরপুরের বড়বাগ পপুলার হাউজিংয়ের ৬/৩ নম্বর বাড়ির পঞ্চম তলা, দক্ষিণ মনিপুরের ৪৪০/বি নম্বর বাড়ির পঞ্চম তলা এবং কাফরুলের সেনপাড়া পর্বতার ২৬২ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩৭ বিদেশিকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যাদের মধ্যে ৩২ জন তাইওয়ানের নাগরিক ও পাঁচজন চীনা।