২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রধারীরা ছাত্র নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র হাতে যারা মহড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাদের অস্ত্র হাতে ছবি গণমাধ্যমে প্রকাশের পর সোমবার তিনি একথা জানান।

সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন,  “যার হাতে অস্ত্র থাকে, তিনি সে ছাত্র নয়, সন্ত্রাসী। তার কোনো দল থাকতে পারে না।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিনি বলেন,  “তদন্ত কাজ চলছে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

“ছাত্রদের ওপর হামলাকারী কারা? তাদের অস্ত্র কোথায় গেল? আন্দোলনে কার কী ভূমিকা ছিল, সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।

শিক্ষাঙ্গনকে অস্ত্রমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন নেতার হাতে অস্ত্র দেখা যায়।

ওই ঘটনা তদন্তে ছাত্রলীগ নিজেরা একটি কমিটি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কমিটি করেছে।

অস্ত্র হাতে ছবি আসছে ধরা পড়ছে না কেউ

অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও ছাত্রলীগ

রাবির ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি