৪ দিন পর মঙ্গলবার বসছে সংসদ
চার দিন মুলতবির পর মঙ্গলবার বিকেল ৪টায় বসছে সংসদ অধিবেশন।
গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। ওই দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এই ভাষণের ওপর মঙ্গলবার ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। এরপর ওই প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। প্রায় পুরো অধিবেশনজুড়েই এই আলোচনা চলবে।
এদিকে মঙ্গলবার সংসদীয় কমিটি গঠন সম্পর্কিত কার্যক্রম দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহে সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী ঠিক করার ক্ষমতা সম্পন্ন কার্যউপদেষ্টা কমিটি গঠন করা হতে পারে।
