২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে আশুলিয়ায় বাসচাপায় দুই শিশুসহ তিন রিকশা আরোহী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বাবা-ছেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ জানান, এ দুর্ঘটনায় গিয়াসউদ্দিন(৩৮) ও তার নয় বছরের ছেলে ইয়াসিন এবং তাদের এক প্রতিবেশির ছেলে রিপন (০৮) নিহত হয়েছেন।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে তুরাগ তীরে এসেছিলেন বলে জানান তিনি।

এসআই ফেরদৌস বলেন, মোনাজাত শেষে একটি রিকশায় চড়ে যাওয়ার পথে আশুলিয়ার দৌড়মোড় এলাকায় পিছন থেকে একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রিকশাচালক ও এক পথচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তি কামনায় হাত তুলল লাখো মানুষ

ইজতেমায় যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৬