২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমা সদৃশ ৯টি বস্তু উদ্ধার

বন্দর নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এম আর সিদ্দিকী পাহাড় এলাকা থেকে হাতবোমাসদৃশ নয়টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার বিকাল ৫টার দিকে পাহাড়ি এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় শিশুরা এগুলো দেখতে পায়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুরা খেলার সময় এগুলো পেয়েছে। এগুলো ককটেল কি না, তা তদন্ত করে দেখা হবে।

হাতবোমাসদৃশ বস্তু যে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে, তার কাছেই হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত লালখান বাজার মাদ্রাসা।

স্থানীয়রা জানায়, পাহাড়ে শিশুরা একটি চ্যাপ্টা ধরনের কাগজের বাক্স দেখতে পেয়ে তা নিয়ে আসে। পরে  প্যাকেট খুললে লাল টেপে মোড়ানো বস্তুগুলো বেরিয়ে আসে।