মাগুরায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
মাগুরা সদর উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, গ্রামবাসীর কাছে খবর পেয়ে শত্রুজিৎপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে।
শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির আইসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও ধারালো অস্ত্রে দিয়ে কোপের চিহৃ রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কবিরাজি ও ঝাড়-ফুঁক করে জীবিকা নির্বাহ করতেন লিয়াকত। শনিবার এশার নামাজের পর নিখোঁজ হন তিনি।
