সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতে ৩ কোটি টাকা
দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৪২৮টি প্রাথমিক বিদ্যালয় জরুরি মেরামতের জন্য তিন কোটি সাত লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় রাতের আঁধারে আগুন দেয়া হয় পাঁচটি ভোটকেন্দ্রে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভোটের মাত্র এক দিন আগে ফেনীর দাগনভূঞায় রাতের আঁধারে আগুন দেয়া হয় পাঁচটি ভোটকেন্দ্রে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) মনিন্দ্র নাথ রায় স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “নির্বাচনকালীন সময়ে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত ৪২৮টি প্রাথমিক বিদ্যালয় জরুরি ভিত্তিতে মেরামত/সংস্কার করা প্রয়োজন।
“বিভিন্ন উপজেলা/থানা থেকে প্রাপ্ত তথ্য যাচাই করা হয়েছে এবং ৪২৮টি প্রাথমিক বিদ্যালয়ে মোট তিন কোটি সাত লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ প্রদানের বিষয়ে মহাপরিচালকের অনুমোদন পাওয়া গেছে।”
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের বর্জন ও প্রতিহতের ঘোষণার মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনের আগের রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সহিংসতায় সারা দেশের অন্তত ৪৫৭টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় বলে মাঠ পর্যায় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়। এসব স্কুল সংস্কারের জন্য ছয় কোটি ৮৭ লাখ টাকার প্রয়োজন বলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছিলেন।