২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুতে স্কুলছাত্র খুন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক স্কুলশিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

শনিবার রাতে নিহত হযরত আলী (৭) স্থানীয় রথখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং রথখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, শনিবার বিকাল থেকে হযরতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বহু খোঁজাখুঁজির পর রাতে স্কুলের পিছনে একটি পানিশূন্য পরিত্যক্ত কুয়ার ভিতর তার লাশ পাওয়া যায়।

তাকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ কুয়ায় ফেলে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ রোববার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে  পাঠানো হয়েছে।