পুরান ঢাকায় কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর আরমানিটোলার কসাইটুলির সাবান কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা পারভীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পারভীন আক্তার জানান, শনিবার সন্ধ্যা ৬টায় সূত্রপাত হওয়া এই আগুন নেভাতে দমকল বাহিনীর ছয়টি ইউনিট কাজ করেছে।
আগুনের উৎস, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক হোসেন জানান, টিনশেড দুতলার সাবান কারখানাটির নাম পলি প্লাস্টিক ইন্ডাস্ট্রি অ্যান্ড সোপ ফ্যাক্টরি।
কারখানার শ্রমিক রঞ্জু জানান, সন্ধ্যায় হঠাৎ কারখানা ধোয়ায় অন্ধকার হয়ে পড়ে। এসময় ভেতরে ২০/২৫ জন শ্রমিক কাজ করছিলেন।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে পলাশী ফায়ার সার্ভিসের সদস্য পাভেল মিয়া সাংবাদিকদের বলেন, কারখানার একাংশের আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।
“তবে ভেতরে কোনো শ্রমিক আছেন বলে জানা যায়নি।”
