ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরো দুই মুসল্লি মারা গেছেন।
এছাড়া রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হয়েছেন ইজতেমায় আসা এক মুসল্লি।
তারা হলেন, নোয়াখালীর সোনাইমুড় উপজেলার রাজনরামপুর গ্রামের রজব মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৭০), ঢাকার মিরপুর-২ এর মোখলেছুর রহমানের ছেলে মুজিবুর রহমান (৫৫) ও চাপায় চাপাইনবাবগঞ্জের আব্দুর রহমান (৬০)।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় রহমান গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইজতেমার লাশ ঘরের জিম্মাদার আদম আলী জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নূর মোহাম্মদ রাত আড়াইটার দিকে ও মুজিবুর রহমান রাত ৩টার দিকে মারা যান।
বাদ ফজর তাদের জানা শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।
