২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি

সেবিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

এর আগে সকালে রাজৈর পৌরসভার কাউন্সিলর কুদ্দুস আকন এক সেবিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে তারা অভিযোগ করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. দিলীপ কুমার দাস বলেন, “আমাদের স্টাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা কর্মবিরতি করছি।”

এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তাদের বিরতি চলবে বলে জানান তিনি।

তবে এ ঘটনাকে বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত কুদ্দুস আকন।