২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রতিতে ভর্তি পরীক্ষায় আটক ২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুক্রবার স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 09:32 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, খুদে বার্তার মাধ্যমে উত্তর সংগ্রহের অভিযোগে কেন্দ্র পরিদর্শকরা ওই দুই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেন।

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে  এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।