কালিয়াকৈরে পুড়ল গার্মেন্টের গুদাম
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখোনার গুদামে আগুন লেগে তুলা ও সুতা পুড়ে গেছে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্কের পাশে নর্দান ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার গুদামে আগুন লাগে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি অপূর্ব বল।
