২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের শিক্ষক সমিতিতে সরকার সমর্থকদের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 12:45 AM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে ফল ঘোষণা করেন  প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুল আলম খান।

সভাপতি পদে অধ্যাপক সরকার আলী আক্কাস ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক রেজাউল করীম পেয়েছেন ৮৮ ভোট।

সহ-সভাপতি পদে অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী অধ্যাপক আজম খান পেয়েছেন ৯৩ ভোট।

৩২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আলী নূর।

সাধারণ সম্পাদক পদে অধ্যাপক পরিমল বালা ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক রইছ উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অধ্যাপক আবুল কালম মো.লুৎফর রহমান ৪০৩ ভোট পান। এই পদের অন্য প্রার্থী সহকারী অধ্যাপক শাহিনুর জামান পেয়েছেন ৮৩ ভোট।

সদস্য পদে সর্বোচ্চ ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রভাষক শেখ মাশরিক হাসান মেহেদি।

অন্যান্য সদস্য পদে নির্বাচিতরা হলেন অধ্যাপক  মো. জাকারিয়া মিয়া, সহকারী অধ্যাপক এ কে এম মনিরুজ্জামান,  অধ্যাপক মো. আশরাফ-উল-আলম,  অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ,  সহকারী অধ্যাপক মোজাহারুল আলম সেলিম,  জি এম আল-আমীন,  মো. মহসীন রেজা,  মো. ফরিদ হোসেন,  মো. হাসান মফিজুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার কামরুল আলম জানান, ৪৯০টি ভোটের মধ্যে ৪১৯টি ভোট পড়েছে।

নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন,  “এই প্রথম আমেজপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সবার সহযোগিতায় নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।”