চট্টগ্রামে ৭ ইটভাটার জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে সাতটি ইটভাটাকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হযেছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ ভাবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে ফাইন, মিতালী, জনতা, বক্কর, শাহ আমানত, রয়েল ও কেউলিন ব্রিক ফিল্ডস নামে সাতটি ইটভাটাকে জরিমানা করা হয়।
এসময় ১০ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয় জানিয়ে তিনি বলেন, “ভ্রাম্যমান আদালত এসব ইটভাটা থেকে তিন লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে।”
