২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় ১ মুসল্লির মৃত্যু, শুক্রবার দ্বিতীয় পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে আসা এক মুসুল্লি মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

সেখানে দায়িত্বরত ডাক্তারকে উদ্ধৃত করে ইজতেমার মাছলেহাল জামায়াতের জিম্মাদার আদম আলী জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১১টায় মো. সফিকুল ইসলাম (৪০) নামের ওই মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোপালপুর গ্রামে।

বৃহস্পতিবার বাদ ফজর জানাজা নামাজ শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠনো হয়েছে বলে জানান ইজতেমায় মরদেহের দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আদম আলী।

এদিকে শুক্রবার শুরু হতে যাওয়া ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আগের দিন সকাল থেকেই ময়দানে মুসুল্লিদের ঢল নেমেছে।

এ পর্বে ৩৩ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলাও অন্তুর্ভুক্ত থাকবে।

খিত্তা অনুযায়ী জেলা

ইজতেমা আয়োজক কমিটির প্রকাশিত মানচিত্র অনুযায়ী জেলাভিত্তিক খিত্তায় নারায়ণগঞ্জ-(১,২নংখিত্তা), ঢাকা-(৩,৪), কক্সবাজার-৫, মানিকগঞ্জ-৬, পিরোজপুর-৭, পটুয়াখালী-৮, টাঙ্গাইল-৯, জামালপুর-১০, বরিশাল-১১, নেত্রকোনা-১২, কুমিলা-১৩, মেহেরপুর-১৪, ঝিনাইদহ-১৫, ময়মনসিংহ- (১৬,১৭,১৮), লক্ষ্মীপুর-১৯ , বি-বাড়িয়া-২০, কুড়িগ্রাম-২১, বগুড়া-২২, পঞ্চগড়-২৩, চাঁপাইনবাবগঞ্জ-২৪, নীলফামারী-২৫, নোয়াখালী-২৬, ঠাকুরগাঁও-২৭, পাবনা-২৮, নওগাঁ-২৯, মুন্সীগঞ্জ- (৩০, ৩১), মাদারীপুর-৩২, গোপালগঞ্জ-৩৩, সাতক্ষীরা-৩৪, মাগুরা-৩৫, খুলনা-৩৬, সুনামগঞ্জ-৩৭ ও মৌলভীবাজার-৩৮নং খিত্তা।

৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তালিগের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।