২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিবির কর্মী গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় হরতাল অবরোধের নাশকতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 08:15 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীরবন্দর থেকে গ্রেপ্তার শিবির কর্মী ওমর ফারুক লিটন (২২) উপজেলার বালাপাড়া গ্রামের আনসার আলী মুন্সীর ছেলে।সে একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি রেদওয়ানুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,লিটন দীর্ঘদিন থেকে ওই এলাকায় হরতাল অবরোধে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতো।

চিরিরবন্দর ও দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর এলাকায় নির্বাচনের আগে ও পরে একাধিক নাশকতায় জড়িত ছিল সে।

ওসি জানান, এসব নাশকতায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।