২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিতে টাকা নেয়ায় এক প্রাথমিকের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে টাকা নেয়ার অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক জানান, বিদ্যালয়টির সব শিক্ষকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

এরমধ্যে প্রধান শিক্ষক বিলকিছ চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বাকী ১১ শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে বলে জানান মালবিকা।

তারা হলেন সহকারী শিক্ষক একএম ফজলুল হক ভুইয়া, শিরীন আক্তার, আবদুর রহিম, লুৎফুন্নেছা বেগম, ইনছান মিয়া, বিলকিছ খালেদা বানু, ইসমেত জাহান শারমিন, ফরিদা আক্তার খানম, মাহফুজা বেগম, আইরিন খন্দকার ও ডলি জাহের।

কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান জানান,  অভিযোগ পেয়ে ২১ জানুয়ারি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সত্যতা পান মালবিকা।

ওই দিনই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করা হয় বলে জানান তিনি।