২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী বার নির্বাচন বৃহস্পতিবারেই

ঝালকাঠী আইনজীবী পরিষদ সমিতির নির্বাচন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবারেই হবে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 08:01 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার জরুরি সাধারণ সভা শেষে আইনজীবী সমিতির সভাপতি মমিন উদ্দিন খলিফা এ কথা জানান।

তবে এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ।

প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বিপরীতমুখী অবস্থান এবং নির্বাচনের অনুকূল পরিস্থিতি নাই উল্লেখ করে একদিন আগে এ নির্বাচন স্থগিত করেছিলেন তিনি।

গত সোমবার আওয়ামী আইনজীবী সমিতির এক স্মরণ সভা কাছে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

পুনরায় বৃহস্পতিবার নির্বাচন ঘোষণার পরপরই জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সমিতির মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এই ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, নির্বাচনে অবৈধ পন্থায় জয়ী হতে আওয়ামী আইনজীবীরা মামলা, হামলা ও নানা হয়রানি করে আসছে।

“এ পরিস্থিতিতে নির্বাচন বর্জন এবং ভোট প্রদানসহ নির্বাচনী সকল কার্যক্রম থেকে জাতীয়তাবাদী আইনজীবীরা সরে আসতে বাধ্য হয়েছে।”