২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা দুজন গাড়ি চাপায় নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

গাজীপুর মহানগরের টঙ্গী অঞ্চলের চেরাগআলী এলাকায় গাড়ী চাপায় বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত এক যুবক (৩৫) মারা গেছেন।

টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান,  ভোরে ঢাকা-ময়মনসিংহ মহসড়কে ওই যুবক রাস্তা পারাপরের সময় গাড়ি চাপায় ঘটনাস্থলে মারা যান।

নিহতের নাম পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া (বর্ডারবাজার) এলাকায় বাসচাপায় এক পথচারী (৪৫) নিহত হয়েছে।

তারও পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. বায়েজিদ জানান, বিকালে শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।