২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবি

পূনর্বাসন না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ, পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

সম্মিলিত ব্যবসায়ী সমাজের ব্যানারে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান ও বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়াকে রাজশাহী থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।

এতে নগরীর ফুটপাত ব্যবসায়ীরা ছাড়াও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত দুই মাসে অন্তত সাড়ে ৩ হাজার ফুটপাট ব্যবসায়ীকে উচ্ছেদ এবং দৈনিক হারে চাঁদা আদায়ে দালাল নিয়োগ করেছে পুলিশ।

চাঁদা আদায় বন্ধসহ ফুটপাট ব্যবসায়ীদের উচ্ছেদের আগে পুণবার্সনের দাবি জানান তারা।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য দেন বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশিষ প্রামাণিক দেবু, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি জিয়াউল হক, তালাইমারী ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আব্দুল মান্নান, রাজশাহী ফুটপাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ূব আলী তালুকদার ও অন্যরা।