২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পাকাপুল এলাকা থেকে ওই ব্যক্তির (৪২)লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতার মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরনে শর্ট প্যান্ট ও স্ট্রাইপ গেঞ্জি ছিল বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, দুপুরে সিদ্ধিরগঞ্জ পাকাপুল ডিএনডি খালে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর দেয়।

এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

ময়না তদন্তের প্রতিদেন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।