পাবনায় প্রতিমা ভাংচুর
পাবনার চাটমোহরের একটি বারোয়ারী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার নিমাইচরা ইউনিয়নের করতোলা গ্রামের একটি বারোয়ারী মন্দিরে বুধবার ভোর রাতে অথবা সকালে দুর্বৃত্তরা দুটি কালী মূর্তি ভাংচুর করে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, ভাংচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
