২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একজনকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 12:57 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

নিহত জানে আলম (৪৫) চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাবের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সদরঘাট থানার এসআই নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আইস ফ্যাক্টরি রোড চুনার গুদাম এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

এতে তার উরুতে গভীর ক্ষতের সৃষ্টি হয় জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এটা ছিনতাইয়ের ঘটনা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই নূর হোসেন।

জানে আলম পূর্ব মাদারবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।