২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 10:25 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এ বছর ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১ হাজার ২৪৫টি আসনের বিপরীতে ৭১ হাজার ৭৯ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন।

১১ থেকে ১৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে ৭ ডিসেম্বর তা স্থগিত করা হয়।