২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়ার ২৯ ঘণ্টা পর উদ্ধার শাথিল

ডুবে যাওয়ার ২৯ ঘন্টা পর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে শাথিল-১ লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় নৌ-বন্দর কর্তৃপক্ষ।

পটুয়াখালী প্রতিনিধি

উত্তম সেনগুপ্ত, ফেনী থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

পটুয়াখালীতে লঞ্চডুবি

মঙ্গলবার রাত ১১টার দিকে লঞ্চটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

বরিশাল নৌবন্দরের উপপরিচালক মো. শহিদুল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টায় উদ্ধারকাজ শুরু করে রাত ১১টায় উদ্ধারকারী জাহাজ রুস্তম ডুবে যাওয়া লঞ্চটি টেনে তুলতে সক্ষম হয়।”

উদ্ধারের পর লঞ্চে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

সোমবার সন্ধ্যা ৬টায় পটুয়াখালী ঘাটের অদূরে পালের ডাঙ্গা এলাকায় ঢাকাগামী একটি বড় লঞ্চের ধাক্কায় আংশিক ডুবে যায় রাঙ্গাবালি থেকে আসা এম ভি শাথিল-১।

আঁচল-৫ নামের একটি দোতলা লঞ্চ পটুয়াখালী ছেড়ে যাওয়ার সময় ঘাটের দিকে আসছিল শাথিল। তবে সেটি ঘাটে না ভিড়ে আঁচলের পেছন এগোতে থাকে।

এর উদ্দেশ্য ছিল মাছের ঝুড়ি ওই দোতলা লঞ্চে তুলে দেয়া। এক পর্যায়ে শাথিলের দড়ি আঁচলের পাখায় পেঁচিয়ে গেলে ছোট লঞ্চটি (শাথিল) ডুবতে শুরু করে।

এর পরপরই স্থানীয়রা ট্রলার-নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিআইডব্লিউটিএর জাহাজ রুস্তম দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বলে জানান নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম-পরিচালক এবং রুস্তমের কমান্ডিং অফিসার মো. আশরাফ হোসেন।