২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভুয়া মেজর আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার বিকেলে দর্শনা কেরু এলাকা থেকে আটক বোরহান সিদ্দিককে (৪০) পুলিশ ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বোরহান জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত আমিরুল হক আওয়ালের ছেলে।

দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, “বোরহান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল অফিসে গিয়ে নিজেকে মেজর পরিচয় দিয়ে আখ চাষের অগ্রিম ঋণ দাবি করেন।

“চিনিকল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা পুদর্শনা কেন্দ্রকে ফোনে বিষয়টি জানায়।

দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার মেজর পরিচয়টি ভুয়া বলে স্বীকার করে বলে জানান তিনি।

এরপর তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, আটককৃত বোরহানকে বুধবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হবে।

৫৪ ধারায় আদালতে পাঠানো ব্যাপারটি জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত করে মামলা করা হবে।”