কুষ্টিয়ায় ভুয়া দলিল লেখকের সাজা
প্রতারণার দায়ে এক ভুয়া দলিল লেখককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ভূমি নিবন্ধন কার্যালয় চত্বর থেকে তাকে ধরে নিয়ে জেলা প্রশাসন ভবনে নিয়ে এ সাজা দেন কুষ্টিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এসএম জামাল জানান, শহরের থানাপাড়া এনএস রোড নিবাসী মৃত আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম চাঁদ (৫২) দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।
এর আগে ভুয়া এসএসসি সনদপত্র দিয়ে অনুমোদিত দলিল লেখকের তালিকায় নাম লেখানোর জালিয়াতির দায়ে আদালত তাকে দণ্ড দিয়েছিল এবং দলিল লেখকের তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল।
দলিল লেখক সেজে অর্থআত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এবার ছয় মাসের বিনাশ্রম এ কারাদণ্ড প্রদান করে আদালত।
