২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাক-প্রতিবন্ধী তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় এক বাক প্রতিবন্ধী তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার সকালে উপজেলার গাজীরপাড়া গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর মেয়ে ফুলে রানীর (১৮) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর ভাই রাজা মিয়া বলেন, “রোববার পার্শ্ববর্তী মিস্টার, মুন্সি ও জহুরুলের সাথে জমি নিয়ে সংর্ঘষে আহত তার ভাবী সুইটি বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

বাড়িতে  বাবা ও ভাই না থাকার সুযোগে ‘একই এলাকার’ দুর্বৃত্তরা রাতে বাড়িতে ঢুকে তার প্রতিবন্ধী বোন ফুলে রানীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বলে জানান তিনি।

বকশিগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।