২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার আগের দিন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 03:11 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর এটি সৌজন্য সাক্ষাত।”

এর আগে নতুন মন্ত্রিসভার শপথের আগের দিন গত ১১ জানুয়ারি বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।