ফটিকছড়িতে আগুনে পুড়েছে অন্তত ৫০ দোকান
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ৫০টি দোকান।
ফটিকছড়ি থানার ওসি শাহজাহান ভূঁইয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিবিরহাট বাজারে আগুন ধরে। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান জানান, ফটিকছড়ি ও হাটহাজারি স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ওসি শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে। এতে বিবিরহাট কাঁচা বাজারের পাশে লাগানো কসমেটিকস, মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ৪৫ থেকে ৫০টি দোকান পুড়ে গেছে।
