কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক ও কভার্ড ভ্যান সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত তিনজন।
নিহতরা হলেন- ট্রাকের যাত্রী ময়মনসিংহ সদর উপজেলার সমুগঞ্জ পশ্চিম বাজারের কুদ্দুস আলীর স্ত্রী হালিমা বেগম (৬০) ও তাদের ছেলে মো. মোস্তফা (৩৫)।
এ ঘটনায় আহত ট্রাক চালক ও মোস্তফার দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহাব উদ্দিন বলেন, নোয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি কভার্ডভ্যানকে একই দিকে যাওয়া ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা মোস্তফা ও হালিমা বেগম ঘটনাস্থলে মারা যায়।
